Logo

সারাদেশ

হিলিতে ট্রাকচাকায় শিক্ষার্থী নিহত

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৮:২৩

অ
হিলিতে ট্রাকচাকায় শিক্ষার্থী নিহত

দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী রওজাতুল (১০) নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওজাতুল (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বিকেল ৩টায় হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি ওজন স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রওজাতুল জয়পুরহাটের মঙ্গলবাড়ি বুজরুক এলাকার ওমর ফারুকের মেয়ে। তিনি স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে রওজাতুল তার নানাবাড়ি কাটলা থেকে দাদার সঙ্গে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিল। পথে হিলির মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের পাশে রাস্তার একটি গর্তে ভ্যানের চাকা পড়ে গেলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লুৎফর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন