মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ (টঙ্গীবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৪:১৫
ছবি : প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে “থাকব ভাল, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়ে গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিদেশগামী কর্মীদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সীগঞ্জের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মেরিন টেকনোলজির সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ শামস-উজ-জামানের সঞ্চালনায় সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান।
আরও উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের জয়েন সেক্রেটারি মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মো. অনিক শেখ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, এছাড়াও মেরিন টেকনোলজি ইন্সট্রাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান, হাসানুজ্জামান, তাহরিমা সোনম প্রমুখ।
নাজমুল ইসলাম পিন্টু/এএ

