Logo

সারাদেশ

অস্ত্র-মাদকসহ বিএনপি-যুবদলের ২ নেতা আটক

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৫:৩৮

অ
অস্ত্র-মাদকসহ বিএনপি-যুবদলের ২ নেতা আটক

দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : বাংলাদেশের খবর

খুলনার টুটপাড়া তালতলা এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল, একই ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শেখ তৌহিদুর রহমান তৌহিদ, তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভোলানাথপুর এলাকার মো. আরিফ মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুটপাড়া তালতলা হাসপাতাল সড়কের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, তিন প্যাকেট চা-পাতি সদৃশ বস্তু, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন ও ৩টি পাসপোর্ট।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, আটককৃতদের শনিবার সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে খুলনা জেলা বিএনপির সদর থানা শাখার সভাপতি কেএম হুমায়ুন কবির জানান, মো. সালাউদ্দিন বুলবুল ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও তৌহিদুর রহমান আগে যুবদলের নগর কমিটির সদস্য ছিলেন। বর্তমানে যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ায় তার কোনো সাংগঠনিক পদ নেই। তিনি দাবি করেন, তৌহিদ ব্যক্তিগত কারণে ঢাকায় অবস্থান করছিলেন। কীভাবে ও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আটক মাদক কারবারি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন