ডিবির অভিযানে বগুড়ার আলোচিত যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১১:১৪
ছবি : সংগৃহীত
অভিযান চালিয়ে বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
মতিন জেলা শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলাসহ অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে আদালতে পাঠানো হবে। নানা কুকর্মের সঙ্গে জড়িত থাকায় তিনি আলোচিত। তার ভাই তুফান সরকার নারী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী আলোচনায় ছিলেন।
ডিআর/এএ

