Logo

সারাদেশ

মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৩:২২

অ
মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার ওরফে কানা বাবুলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে রাজধানীর মিরপুর দারুস সালামের এস.এ খালেক আবাসিক এলাকা থেকে আটক করা হয় তাকে।

বাবুল সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আমান উল্লাহ। তিনি বলেন, মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

আফ্রিদি আহাম্মেদ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন