অনলাইনে প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৫
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৮:০০
ছবি : বাংলাদেশের খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে এক চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ক্রাইম মনিটরিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে জিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিএমপির একটি থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআরএস

