ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে গাঁজাসহ আটক দুই যবুককে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ জুন) দুপুরে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ঝালকাঠির রবিউল ইসলাম শুভ (২০) ও ফেনীর মাইন উদ্দিন (২৪)।
শুভকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মাইন উদ্দিনকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, মাদকবিরোধী অভিযান জেলাব্যাপী চলমান রয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

