Logo

সারাদেশ

ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শাহাদাত-দিদার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬

অ
ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শাহাদাত-দিদার

সভাপতি শাহাদাত হোসেন ও সম্পাদক দিদারুল আলম

ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘ফেনী রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মেছবাহ উদ্দীন খান।

এতে সভাপতি পদে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন  এবং সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম নির্বাচিত হয়েছেন। 

এডভোকেট মেছবাহ উদ্দীন খান জানান, সবক’টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মো. মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও নুর উল্লাহ কায়সার (বণিক বার্তা), কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ নিলয় (দেশ টিভি), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নিহারিকা), প্রচার সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন) এবং প্রশিক্ষণ সম্পাদক মো. শফি উল্যাহ রিপন (দেশ রূপান্তর)।

এছাড়া নির্বাহী সদস্যরা হ‌লেন, শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), আরিফুল আমিন রিজভী ( দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়া পয়গাম), কিশান মোশাররফ (দৈনিক ফেনীর সময়), নূর তানজিলা রহমান ( সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ)।

উল্লেখ্য, ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পণ করেছে। বর্তমানে জেলায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এটি। 

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন