বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১০
ছবি : প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বাকেরগঞ্জ সদরের শাপলা চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবদুস সবুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য পেশ করেন, ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ শাখার সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাহামুদুল হাসান জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রহমান ও সাধারণ সম্পাদক ইমরান খান সালাম।
সভায় ইসলামী আন্দোলনের নেতারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে নতুন মাইলফলক রচিত হয়েছে। তাই অতীতের সব ভুলত্রুটি শুধরে বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি), উত্তম দাস (কালবেলা), মো. খলিলুর রহমান (দৈনিক সংগ্রাম),শফিকুল ইসলাম নাসির (দৈনিক মতবাদ), বশির আহমেদ (দৈনিক আমাদের সময়), বিএম রেজাউল (দৈনিক সময়ের বার্তা), শাখাওয়াত হোসেন মনির (আজকের পরিবর্তন), সুমন ভূঁইয়া (দৈনিক বাংলাদেশের খবর), কেএম সোহেল হাসান মুসা (কালের সাক্ষী), প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন সুজন, জাহিদুল ইসলাম মনির (বাংলাদেশ সমাচার),মাসুদুর রহমান মোর্শেদ (ভোরের অঙ্গীকার), মো. আবুল বাশার (তারুণ্যের বার্তা), শামীম হোসেন (মানবজমিন), জহিরুল হক আকন (এশিয়ান টিভি ), জহিরুল ইসলাম (বাংলাদেশ বুলেটিন), গাজী মো. মোশাররফ (এশিয়ান টিভি ), সাংবাদিক গাজী মো. কবির, এইচ এম কামাল মৃধা (দৈনিক দক্ষিণবঙ্গ), মাইনুল ইসলাম (দৈনিক সকালের সময়), বেল্লাল হোসেন (দৈনিক বাংলাদেশ বাণী) প্রমুখ।
এটিআর/

