Logo

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২

অ
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই দিনে ১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক ও পাথরকোয়ারি বিওপির জোয়ানরা মঙ্গল ও বুধবার অভিযান চালান। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, কম্বল, সাবান, ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার ও মোটরসাইকেল এবং বাংলাদেশ হতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে।

এ ছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজামূল্য ১ কোটি ৭১ লাখ ১৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্ত নিরাপদ রাখতে ও চোরাচালন ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন