Logo

সারাদেশ

লালমাইয়ে ‘মায়ের পুষ্টি ও শিশুর উদ্দীপনা’ শীর্ষক কর্মশালা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:০২

অ
লালমাইয়ে ‘মায়ের পুষ্টি ও শিশুর উদ্দীপনা’ শীর্ষক কর্মশালা

কুমিল্লার লালমাই উপজেলায় ‘গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর উদ্দীপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ।

‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’- এই প্রতিপাদ্য নিয়ে প্রতি ব্যাচে ৩৬ জন করে দুটি ব্যাচে ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। 

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি মেডিকেল অফিসার। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ফাহমিদা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদুল্ল্যাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, মৎস কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্পসারণ কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন