Logo

সারাদেশ

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় ৪ যাত্রী নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:১৭

অ
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় ৪ যাত্রী নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় একটি অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ছিল একটি যাত্রীসহ অটোরিকশা। অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। 

এতে ঘটনাস্থলে ছালেহা আক্তার টুকটুকি নিহত হন। এ সময় গুরুতর আহত তিনজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় পড়ে একটি অটোরিকশার নারীসহ চারজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন