Logo

সারাদেশ

মোয়াযযম হোসাইন হেলাল

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে

ছবি : বাংলাদেশের খবর

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ বরিশাল জামায়াতের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল মিলনায়তন আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

মোয়াযযম হোসাইন হেলাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

‎জামায়াতে ইসলামীর ‎সেক্রেটারি জেনারেল বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে দায়িত্বশীলদেরকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে। আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। এ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন করে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাবো এবং জনগণের অধিকার আদায়ে সামনে থেকে ভূমিকা রাখবো।

‎‎তিনি আরও বলেন, সব দলকে দেখা শেষ, এবার দেশের মানুষের জামায়াতে ইসলামীকে দেখবে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে আনতে হবে সত্যিকারের পরিবর্তন। বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। দুর্নীতি-চাঁদাবাজি এসবের বাংলাদেশে আর কোনো ঠাঁই হবে না। আমাদের প্রতিটি ঘড়ে জেয়ে ভোট চাইতে হবে। সবার কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।

‎‎কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা জাহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বরিশাল জেলার আমির অধ্যাপক আব্দুর জব্বার, মহানগরীর নায়েবে আমির প্রফেসর মাহামুদ হোসেন দুলাল, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর উপজেলার আমির মাও. সফিউল্লাহ তালুকদার, সদর উপজেলার নায়েবে আমির মাও. ইসমাইল হোসেন, সদর উপজেলার সেক্রেটারি অধ্যাপক কাওসার হোসাইন প্রমুখ। 

‎সম্মেলনে বরিশাল-৫ আসনের বিভিন্ন জাগায় থেকে আগত প্রতিনিধি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন। 

‎গাজী আরিফুর রহমান/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন