Logo

সারাদেশ

চাঁদপুরে নারীর ক্ষমতায়নে ‘তথ্য আপা’র উঠান বৈঠক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩

অ
চাঁদপুরে নারীর ক্ষমতায়নে ‘তথ্য আপা’র উঠান বৈঠক

ছবি : প্রতিনিধি

চাঁদপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের  সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের শ্রেণিকক্ষে এ বৈঠক হয়।

জেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) ফাতেমা আক্তারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

ইউএনও বলেন, ‘আজ থেকে ৫০০ বছর আগেও লোকজন নানা কাজে পারদর্শী ছিলেন। কেউ গান গাইতেন, কেউ ভালো রান্না করতেন। কিন্তু তখন তথ্য প্রযুক্তির এমন ব্যবহার ছিল না। কিন্তু এখন একজন দক্ষ লোক তার পেশাগত কাজ খুব সহজে প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরতে পারছেন এবং প্রযুক্তির ব্যবহারে তার উপার্জন বেড়েছে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন- বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া, জেলা  দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল কাদের খান।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন