Logo

সারাদেশ

‘বিভেদ নয়, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

অ
‘বিভেদ নয়, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে’

ফেনী পরশুরামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার রাজষপুর বাজারে চিথলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইউনুছ। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, নায়েবে আমির মাওলানা ইয়াকুব মজুমদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুল করিম, চিথলিয়া ইউনিয়নের আমির মাস্টার গিয়াস উদ্দিন, নায়েবে আমির মো. মিজানুর রহমান।

এতে বক্তব্য রাখেন উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি নাজমুল কবির রাজিব, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আইয়ুব আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রদের স্লোগান ছিল 'উই ওয়ান্ট  জাস্টিস'। তাদের দাবি বাস্তবায়নের জন্য সমাজের সবক্ষেত্রে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের ভিত্তিতে জীবন পরিচালিত করতে হবে। ফেরআউন, নমরুদের পতন যেভাবে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতন একইভাবে হয়েছে। কোনো বিভেদ না করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন