Logo

সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮

অ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টা ২০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। 

তিনি বলেন, ‘মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা ২০মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।’ 

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন