Logo

সারাদেশ

গৌরনদীতে মাদক নিয়ে ইউএনওর কঠোর হুঁশিয়ারি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:১৮

অ
গৌরনদীতে মাদক নিয়ে ইউএনওর কঠোর হুঁশিয়ারি

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় মাদককারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

সোমবার (০৪ অগস্ট) সকালে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কাউকে ছাড় দেওয়া হবে না।’

পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক ও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল ও গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির ও প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান।

সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন