Logo

সারাদেশ

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই মধুমতি নদীর তীর রক্ষা বাঁধে ধস

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:১৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির পানিতে ধ্বসে গেছে মধুমতি নদীর বাম-তীর রক্ষা বাঁধ। এতে নদীর তীরে বসবাসরত শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নের মিলনস্থল চর আজমপুর এলাকায় বাম-তীর রক্ষায় ৩০০ মিটার বাঁধের নির্মাণকাজ প্রায় শেষ দিকে ছিল ।

কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে সেই বাঁধের আনুমানিক ৩০ মিটার ধ্বসে পড়েছে। এতে সিসি ব্লকগুলো পর্যায়ক্রমে নদীগর্ভে চলে যাচ্ছে।

এসডি/এইচআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন