Logo

সারাদেশ

বরিশালে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ছাত্র-জনতার ব্লকেড

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:০৩

বরিশালে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ছাত্র-জনতার ব্লকেড

ছবি : বাংলাদেশের খবর

স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও সিন্ডিকেটের বিরুদ্ধে বরিশালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা ‘স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না’, ‘সিন্ডিকেট ভাঙতে হবে’, ‘শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করো’—এই স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা চলতে দেওয়া যাবে না।

তারা বলেন, ‘স্বাস্থ্যখাতে সংস্কার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না।’

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা এই কর্মসূচিতে অংশ নেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন