Logo

সারাদেশ

লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

অ
লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী। 

শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনে জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু তাহের। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, অধ্যাপক আবুল হোসেন বাদল, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল, আব্দুল বাতেন, সহকারী অধ্যাপক আতাউর রহমান, ফেডারেশনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, উপদেষ্টা ফিরোজ হায়দার লাভলু, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম রাজু, জেলা ছাত্রশিবির সভাপতি ওসমান গনি প্রমুখ। 

এস কে সাহেদ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন