Logo

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যায় নিন্দা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২০:০৩

গাজীপুরে সাংবাদিক হত্যায় নিন্দা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রেসক্লাব নেতারা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপের ঘটনা থেকে বাদশা নামে এক যুবককে সশস্ত্র কয়েকজন যুবক চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে ঘটনাটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। হঠাৎ হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এসময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন