গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৩৪
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব থেকে খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সাংবাদিকেরা সেখানে সমাবেশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা জানান, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসিদের চাঁদাবাজির ভিডিও ধারণ ও সংবাদ প্রকাশ করায় তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক ও কানন আচার্য।
সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমবি

