Logo

সারাদেশ

মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯

অ
মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা চত্বরে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সহসভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সদস্য আলপনা জান্নাত, আনিছুর রহমান আইয়ুব, বজলুর রহমান খান প্রমুখ।

মাহমুদা আক্তার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন