ছবি : সংগৃহীত
ভোটার তালিকার হালনাগাদের পর নারায়ণগঞ্জে নতুন করে ৮৮ হাজার ১৪৪ জন ভোটার যুক্ত হয়েছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, সদর উপজেলায় সর্বাধিক ৩৪ হাজার ৩৬২ জন এবং বন্দরে সর্বনিম্ন ১০ হাজার ৩৪৭ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
অন্য উপজেলার মধ্যে সোনারগাঁয়ে ১৩ হাজার ৬৯৫, রূপগঞ্জে ১৫ হাজার ৩৫৪ এবং আড়াইহাজারে ১৪ হাজার ৩৮৬ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
খসড়া তালিকায় মোট নতুন ভোটারের মধ্যে নারী ৫২ হাজার ৩৬, পুরুষ ৩৬ হাজার ১০২ এবং তৃতীয় লিঙ্গ পরিচয়ে ছয়জন রয়েছেন। তৃতীয় লিঙ্গের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ সদর ও একজন রূপগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খসড়া তালিকা সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। ১২ দিনের মধ্যে দাবি ও সংশোধন জানানো যাবে। আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
/এআরএস

