Logo

সারাদেশ

গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:০০

গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তক (ওসি) বুলবুল ইসলাম।

তিনি বলেন, গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো একটি যাত্রীভর্তি ইজিবাইক। ইজিবাইকটি মৌসুমি তেলের পাম্পের সামনে পৌঁছালে একই দিকে যাওয়া একটি ট্রাক ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে হাসপাতালে একজন মারা যান।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন