ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোর রাতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের টহলদল মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদক নিয়মিত মামলার মাধ্যমে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে মাদকের অবৈধ পাচার রুখতেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
তিনি আরও জানান, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতিমালা চলমান থাকবে এবং ফেনী সীমান্তে জোরদার অভিযান অব্যাহত থাকবে।
এম. এমরান পাটোয়ারী/এএ

