Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় চরনারানদিয়া বিদ্যালয়ে সিলিং ফ্যান-শিক্ষা উপকরণ বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:১৭

অ
আলফাডাঙ্গায় চরনারানদিয়া বিদ্যালয়ে সিলিং ফ্যান-শিক্ষা উপকরণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সিলিং ফ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

সদস্যরা উপকরণ হিসেবে বিদ্যালয়ে দশটি উন্নতমানের সিলিং ফ্যান ও ছয়টি হোয়াইট বোর্ড প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াসিন মোল্যা ও শওকত সর্দার, এছাড়া অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের কার্যক্রম আমাদের পক্ষে অব্যাহত থাকবে।’

এআরএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন