Logo

সারাদেশ

চাঁদপুরে খাদ্যপণ্য কারখানায় অনিয়ম, মালিককে জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৪৮

চাঁদপুরে খাদ্যপণ্য কারখানায় অনিয়ম, মালিককে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরি করায় সানওয়ে কনজুমার অ্যান্ড এগ্রো বিডি লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং যৌথ বাহিনী অংশ নেয়।

সহকারী পরিচালক ইমরান জানান, অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মাসুদ রানা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা দেন

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন