Logo

সারাদেশ

ডিসকাউন্ট দিয়েও মিলছে না ক্রেতা!

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৯

অ
ডিসকাউন্ট দিয়েও মিলছে না ক্রেতা!

ভয়াবহ বন্যা ও রাজনৌতিক পট পরিবর্তনে ফেনীতে বিভিন্ন শো রুমগুলোতে বিক্রিতে ধস নেমেছে। ৫০ থেকে ৭০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েও ক্রেতা পাচ্ছে না শো রুমগুলো। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ইজি ফ্যাশনে দু-একজন ক্রেতার দেখা মিলেছে। এ ছাড়াও এপ্রেক্স শো রুম, আজিজ শপিং সেন্টারে বে, শহর পুলিশ ফাঁড়ির সামনে টেক্স পয়েন্ট, রিটোব ৫০% ডিসকাউন্ট পাশে, আর্ট ও নাফের শো রুমে ৫০% ডিসকাউন্ট, পিউরপিলেও ৫০% ডিসকাউন্ট, মারগ্রীন ম্যান মার্ক, পিউলি, নন্দন প্লাস, নন্দন বুটিকস, এমব্রেলা ২০% থেকে ৬০ % পর্যন্ত ডিসকাউন্ট, এসি মার্কেটের পশ্চিম পাশে ইনফিনিটি শো রুমে ৪০% ডিসকাউন্ট চলছে। তবু ক্রেতার দেখা মিলছে না। 

ফেনী শহরের বাসিন্দা নারায়ন দেবনাথ বলেন, ফেনীর শো রুমগুলোতে পণ্যের দাম অনেক কড়া। এমনিতে বন্যার কারণে মানুষ ঘর ঠিক করতে হিমশিম খাচ্ছেন। ফলে কেনাবেচা কমেছে।

ফেনী ফলো ফ্যাশানের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘বন্যার পানি ঢুকে প্রতিষ্ঠানে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও পানি ঢুকে তাক নষ্ট হয়ে গেছে। বন্যায় পুরো ফেনী জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের হাতে টাকা নেই। তাই জুলাই-আগস্ট মাস থেকে  ক্ষতি পুষিয়ে নিতে ক্রেতাদের কথা চিন্তা করে সব পণ্যের উপর নির্দিষ্ট হারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে একটি শো রুমের ম্যানেজার বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও বন্যার কারণে ফেনীর সব শো রুমে বিক্রি কমে গেছে। লোকসান দিতে হচ্ছে। এখন বন্যাকবলিত এলাকায় বিক্রি নেই বললেই চলে। এ ছাড়াও সরকার পরিবর্তন হওয়ার পর বেশিরভাগ শো রুম দীর্ঘদিন বন্ধ রেখে পুনরায় ব্যবসায় ফিরেছে।’ 

তিনি আরও বলেন, ‘বন্ধের পথে রয়েছে কয়েকটি শো রুম। এর মধ্যে ফেনীতে ২টি শো রুম ৫০ থেকে  ৭০% ডিসকাউন্ট দিয়ে সব পণ্য বিক্রি করছে। শীঘ্রই শো রুমগুলো বন্ধ করে দিয়ে অন্যত্র চলে যাবে তারা।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন