Logo

সারাদেশ

বরিশালে অবৈধ সিগারেট-বিড়ির বিরুদ্ধে কাস্টমসের অভিযান

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:২৮

অ
বরিশালে অবৈধ সিগারেট-বিড়ির বিরুদ্ধে কাস্টমসের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

শুল্ক ও কর ফাঁকি দিয়ে আমদানিকৃত সিগারেট ও বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশাল সার্কেল-২।

বুধবার (২৭ আগস্ট) গৌরনদীর টরকী বন্দরের হিরালাল বণিক, তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়।

হিরালাল বণিকের দোকানের দোতলার টিনের চালের কার্নিশ থেকে জাল স্ট্যাম্পযুক্ত হলিউড ব্র্যান্ডের ৩ হাজার ৬০০ শলাকা সিগারেট এবং জাল ব্যান্ডরোলযুক্ত ৯ হাজার ৭৫০ শলাকা আকিজ বিড়ি জব্দ করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন