Logo

সারাদেশ

আমতলীতে জামায়াতের বিজয় দিবস পালন

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪

অ
আমতলীতে জামায়াতের বিজয় দিবস পালন

বরগুনার আমতলীতে বিজয় দিবস পালন করেছে জামায়তে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী সরকারি এ কে স্কুল মাঠ থেকে বিজয় র‌্যালি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক মো. মোফাজ্জেল হোসাইনের সঞ্চালনায় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আসাদুজ্জামান আল মামুন, বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর মানবসম্পদ বিভাগ সম্পাদক মো. আব্দুল  মালেক। 

সুমন রশিদ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন