ভাঙ্গায় সড়ক অবরোধ, ঢাকা-খুলনা-বরিশাল রুটে যান চলাচল বন্ধ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আলগী ইউনিয়নের সহস্রাধিক মানুষ সড়কে অবস্থান নিয়ে ঢাকা ও দক্ষিণবঙ্গের অন্তত ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আলগী ও হামিরদীকে অন্য আসনে সরিয়ে আমাদের অধিকার হরণ করা হয়েছে।
-68bad56651952.jpg)
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আপনাদের দাবির বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলমান রয়েছে।
ইমরান মুন্সী/এমবি

