পরকীয়া প্রেমিকাসহ ধরা পড়লেন আ.লীগ নেতা
বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩
সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, তিনি পরকীয়া প্রেমিকা নিয়ে হোটেল আল-জালালের কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাকে লিপ্ত ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।
আটকের বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, ‘মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাদের আটক করা হয়েছে।’
রেজাউল হক ডালিম/এমজে/এনআর/

