Logo

সারাদেশ

খাগড়াছড়িতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩

খাগড়াছড়িতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ছবি : বাংলাদেশের খবর

আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৫ থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হবে। খাগড়াছড়িতেও মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জেলা সদরের কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তি নগর গীতাশ্রম মন্দির, আনন্দ নগর, খাগড়াপুর, ঠাকুরছড়া সহ বিভিন্ন মন্ডপে সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা মাটির মূর্তিতে দুর্গা দেবী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ বিভিন্ন দেবদেবীর রূপ দিচ্ছেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি প্যান্ডেল তৈরির কাজও চালিয়ে যাচ্ছে।

মৃৎশিল্পী বাবলু দে জানান, পূজার সময় বেশি নেই, তাই তারা প্রতিমা তৈরি করতে নিরলস কাজ চালাচ্ছেন। লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব কমিটিকে প্রস্তুত প্রতিমা প্রদান করা।

খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের পক্ষ থেকে ভালো সহযোগিতা পাচ্ছে কমিটি। তিনি আশা প্রকাশ করেছেন এবারের দুর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন হবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন মৃদা জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা ও টহল টীম।

এবার খাগড়াছড়ির নয়টি উপজেলায় মোট ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলা সদরে ২১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন