Logo

সারাদেশ

চাচার বাসায় বেড়াতে এসে কিশোর নিখোঁজ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

চাচার বাসায় বেড়াতে এসে কিশোর নিখোঁজ

প্রণয় চন্দ্র দাস (১৩)

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাচার বাসায় বেড়াতে এসে প্রণয় চন্দ্র দাস (১৩) নামের এক কিশোর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

এ ঘটনায় নিখোঁজ হওয়া ওই কিশোরের চাচা বাবুল চন্দ্র দাস আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাবুল চন্দ্র দাস আলফাডাঙ্গা আদর্শ কলেজের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক।

সাধারণ ডায়েরি ও প্রণয়ের পরিবার সূত্রে জানা যায়, প্রণয় তার বাবার সঙ্গে গ্রামের বাড়ি ফেনী থেকে চাচা বাবুল চন্দ্র দাসের কর্মস্থল আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের ভাড়া বাসায় বেড়াতে আসেন। গত ৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০ টার দিকে চাচার বাসা থাকা বের হয়ে নিরুদ্দেশ হয় সে। কিন্তু সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না।

জিডি অনুসারে, প্রণয় চন্দ্র দাসের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো শার্ট।

এদিকে ভাতিজাকে খুঁজে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন চাচা বাবুল চন্দ্র দাস। ভাতিজার সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বাংলাদেশের খবরকে বলেন, ‘নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’

রাকিবুল/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন