Logo

সারাদেশ

টেকনাফে পাচারের জন্য জড়ো করা শিশুসহ উদ্ধার ৬৬

Icon

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০

টেকনাফে পাচারের জন্য জড়ো করা শিশুসহ উদ্ধার ৬৬

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে পাচারের জন্য জড়ো করা নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পূর্ব জোনের আঞ্চলিক মিডিয়া অফিসার লেফটেন্যান্ট সাকিব নেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে এসব মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয়ই রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল মানবপাচারকারীরা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, অপহরণকারীদের বিভিন্ন আস্তানা খুঁজে পেয়েছে তারা। এ সময় তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয়। এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/ইব্রাহীম মাহমুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন