Logo

সারাদেশ

টেকনাফে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

টেকনাফে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে এলোপাতাড়ি কুপিয়ে এমদাদ হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে এলোপাতাড়ি কুপিয়ে এমদাদ হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত এমদাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও মৃত আলী হোসেনের ছেলে।

এ ঘটনার পর ঘাতক আব্দুর রহমানের বাবা আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে আটক করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করেন স্থানীয়রা। তবে আব্দুর রহমান পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে বিএনপি নেতা এমদাদ হোসেনকে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর আহত করেন আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।

ইব্রাহীম মাহমুদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন