Logo

সারাদেশ

চোরাই গরু-ছাগলসহ ট্রাক রেখে পালাল চোরচক্র

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১

চোরাই গরু-ছাগলসহ ট্রাক রেখে পালাল চোরচক্র

বরিশালের বাবুগঞ্জে চোরাই গরু-ছাগলসহ ট্রাক রেখে পালাল চোরচক্র। ছবি : বাংলাদেশের খবর

বরিশালের বাবুগঞ্জে চোরাই গরু-ছাগলবাহী একটি ট্রাক ভাঙা রাস্তায় আটকে গেলে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে চোরচক্র ট্রাকে করে গরু-ছাগল নিয়ে যাচ্ছিল। ইসলামপুর এলাকায় রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় পাশের খালের পাড়ে ট্রাক আটকে যায়। তখন ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ট্রাক জব্দ করে পুলিশে খবর দেন। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা, এটি সংঘবদ্ধ গরুচোরচক্রের কাজ।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বাংলাদেশের খবরকে জানান, চোরচক্রটি গরুসহ ট্রাক ফেলে পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন