Logo

সারাদেশ

ফেনীতে জুলাই আন্দোলনে হামলা মামলায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

ফেনীতে জুলাই আন্দোলনে হামলা মামলায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

ফেনীতে জুলাই আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনীতে জুলাই আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) মুহুরী প্রজেক্ট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল ১১টায় তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন সোনাগাজী পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর চরছান্দিয়া গ্রামের সরু মাঝি বাড়ির নুর ইসলামের ছেলে। ২০১৩ সালে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর কর্পোরাল পদে অবসর নেন।

জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় ছাত্রদলকর্মী ও জুলাই যোদ্ধা ছাইদুর রহমানের দায়ের করা মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জসিম উদ্দিন নামে এক ভুক্তভোগি মৎস্যচাষী জানান, আনোয়ার নিজেকে আর্মি অফিসার দাবি করে উপকূলীয় চরখোন্দকার, মুহুরি প্রজেক্ট ও চর ধলিতে ৫০০ একর জমি জবর দখল করেছে। বাধা দেওয়ায় তিনি কয়েকজন মৎস্যচাষীর ওপর হত্যাচেষ্টা চালিয়েছেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভূমি জবরদখল ও হত্যাচেষ্টার ঘটনায় সোনাগাজী থানায় আনোয়ারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, ধৃত আনোয়ারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ফেনী থানায় একটি মামলা রয়েছে। এছাড়া সোনাগাজী থানায় চারটি ও যশোর থানার একটি মামলায় তার এক বছরের সাজা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন