Logo

সারাদেশ

খাগড়াছড়ি ‘লক্ষ্মী নারায়ণ’ মন্দিরে মহালয়া উপলক্ষে নানা আয়োজন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

খাগড়াছড়ি ‘লক্ষ্মী নারায়ণ’ মন্দিরে মহালয়া উপলক্ষে নানা আয়োজন

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির ‘লক্ষ্মী নারায়ণ’ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন ‘শুভ মহালয়া’ উপলক্ষে চলছে নানা আনুষ্ঠানিকতা ।

রোববার (২১ সেপ্টেম্বর) মন্দির কমিটির আয়োজনে সকাল থেকেই শুরু দেবী পক্ষের আগমনী।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আজকের এই দিনে দেবী অত্যাচারী মহিষাসুরকে বধ করতে পৃথিবীতে আবির্ভূত হয়ে। 

তাই এ দিনটিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হয়ে ১০৮টি পদ্ম ফুল দেবীকে নিবেদনের মধ্য দিয়ে দেবীর বিহিত পূজা অর্চনা, দেবীর স্তোত্র পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা ও শ্রী শ্রী ‘চণ্ডী’ পাঠের মধ্য দিয়ে দুর্গা দেবীর আহ্বানে শুরু হয় মহালয়ার আয়োজন।

আর এ ‘চণ্ডী’ পাঠের মধ্যে রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা, অত্যাচারী মহিষাসুরকে হত্যা করে বিজয়ের কথা এবং দুর্গার প্রশস্তি। 

মহালয়া উপলক্ষে বিকেলে খাগড়াছড়ি কেন্দ্রীয় ‘লক্ষ্মী নারায়ণ’ মন্দির কমিটির আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসকের উপস্থিতিতে জেলার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বস্ত্র বিতরণ করা হবে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।

ছোটন বিশ্বাস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন