Logo

সারাদেশ

ঈদগাঁও থানার নতুন ওসি ফরিদা ইয়াসমিন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

ঈদগাঁও থানার নতুন ওসি ফরিদা ইয়াসমিন

ছবি : সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি থানার প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা কম্পাউন্ডে পৌঁছালে বিদায়ী ওসি মো. মছিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা নবাগত ওসিকে স্বাগত জানান। পরে বিদায়ী ওসি দায়িত্ব হস্তান্তর করে তাকে শুভকামনা জানান।

নবাগত ওসি ফরিদা ইয়াসমিন উপস্থিত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং বিদায়ী ওসির ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

এর আগে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে আফ্রিকার মালি ও কঙ্গোতে দুই দফা দায়িত্ব পালন করেছিলেন।

অপরদিকে বিদায়ী ওসি মো. মছিউর রহমান শনিবার কক্সবাজার গোয়েন্দা শাখা (ডিবি) এ যোগদান করবেন বলে জানা গেছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন