Logo

সারাদেশ

‘ভারত অপপ্রচার চালালে জনগণ কঠোর হবে’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:১৮

অ
‘ভারত অপপ্রচার চালালে জনগণ কঠোর হবে’

বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘সরকার ২০২৫ সালের মধ্যে নির্বাচন করতে চাইলেও আগামী জুনের মধ্যে নির্বাচন করলে ভালো হয়। এ ছাড়া ভারত যদি অপপ্রচার চালায় তাহলে জনগণ কঠোর থেকে কঠোরতর হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলায় নিহতের পরিবারদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার নামের সংগঠন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহত ১৭জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন