Logo

সারাদেশ

নদীতে নিখোঁজ, ৩দিন পর ভেসে উঠল যুবকের লাশ

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

অ
নদীতে নিখোঁজ, ৩দিন পর ভেসে উঠল যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ডুব দিয়ে নিখোঁজ হওয়ার ৩দিন পর হাবিব (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার অরুয়াইলে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ। নিহত হাবিব অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মো. শামছু মিয়ার ছেলে এবং পেশায় জেলে ছিলেন। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ বলেন, ‘হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বিকেলে মেঘনা নদীতে বেপারী এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডের পাখায় রিং জাল লেগে বন্ধ হয়ে যায়। জালটি খুলতে বাল্কহেডের লোকজন হাবিবের সঙ্গে পাঁচ হাজার টাকায় চুক্তি করেন। হাবিব ১০ ফুট পানির নিচে নৌকার পাখা থেকে জালটি খুলতে ডুব দিলে আর ওঠেননি।’

তিনি আরও বলেন, ‘হাবিবের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। পরে সরাইল ফায়ার সার্ভিস চেষ্টা করে করে ব্যর্থ হলে ভৈরব থেকে ডুবুরি দল আনা হয়। তারাও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে।’

রিমন খান/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন