Logo

সারাদেশ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ২নং বারৈয়াঢাল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং ছোট দারোগার হাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ছোট দারোগার হাট এলাকার সেবা পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন জয়নাল। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম জানিয়েছেন, ‘নিহত জয়নাল আমাদের ওয়ার্ডের সদস্য ছিলেন। তার ছেলে বর্তমানে বিজিবিতে কর্মরত। ছেলে দেশে আসার পর জানাজার সময় নির্ধারণ করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন