Logo

সারাদেশ

কুমিল্লা নয়, ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

কুমিল্লা নয়, ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ফেনী জেলাকে কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে ফেনী বিভাগের সক্ষমতা রয়েছে। যদি ফেনীকে স্বাধীন বিভাগ না করা হয়, তারা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত থাকতে চায় এবং কোনভাবেই কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত হতে রাজি নয়।

তারা আরও জানান, সরকারের যদি এ জনদাবি উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ফেনীবাসী কঠোর আন্দোলনে যাবে।

সমাবেশে আমরা ফেনী বাসীর সভাপতি ইয়াকুব নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন,
জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম কায়সার এলিন, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম, ওমর ফারুক শুভ প্রমুখ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন