নারায়ণগঞ্জে রেড চপস্টিক রেস্টুরেন্ট ও কে’স ক্যাফে কফি শপের উদ্বোধন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩
নারায়ণগঞ্জ নগরীর জামতলায় উদ্বোধন হলো বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
রেস্টুরেন্ট ও কফি শপের উদ্যোক্তারা জানান, রাজধানীমুখী না হয়েও এখন নারায়ণগঞ্জবাসী আধুনিক পরিবেশে মানসম্পন্ন খাবার উপভোগ করতে পারবেন। এখানে চাইনিজ খাবারের পাশাপাশি কফি, পিজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ ও স্টেকসহ নানা রকম খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। দুই ফ্লোরের এই রেস্টুরেন্টে একই ছাদের নিচে ভিন্ন স্বাদের খাবার পাওয়া যাবে।
অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসাইন এবং এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গুণগত মান ও স্বাদ ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য। উদ্বোধনীতে আসা অতিথিরা আশা প্রকাশ করেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যেন ধারাবাহিকভাবে এই মান বজায় রাখতে পারে।
প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ এবং আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব বলেন, এতদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বিদেশি বায়ারদের উন্নতমানের রেস্টুরেন্টে নিয়ে যেতে হতো। এই রেস্টুরেন্ট চালুর ফলে সেই প্রয়োজন কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ফখরুল ইসলাম রাহাদ, পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, ফকির নীট লিমিটেডের ডিএমডি এফ এম জামান নিয়াজ, ফকির ফ্যাশনের ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, পিএইচ শিপিং লিমিটেডের চেয়ারম্যান হাবিব হাসান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চয়ন/এইচকে

