Logo

সারাদেশ

ফেনীতে চার মাসে ২৮৯ অবৈধ চুলা বিচ্ছিন্ন, অর্ধকোটি রাজস্ব আদায়

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯

ফেনীতে চার মাসে ২৮৯ অবৈধ চুলা বিচ্ছিন্ন, অর্ধকোটি রাজস্ব আদায়

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়মিত অভিযানে চার মাসে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এ সময়ে ২৮৯টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বাখরাবাদ সূত্র জানায়, সপ্তাহের সোম ও বুধবার ফেনী পৌরসভা ও সদর উপজেলা সহ জেলার ছাগলনাইয়া, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী এবং নোয়াখালীর বসুরহাটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বকেয়া বিলের জন্য ৩৩টি সংযোগ, অনুমোদনহীন অতিরিক্ত চুলার ব্যবহারে ৯৬টি সংযোগে ১৮৩টি চুলা, এবং বিলবিহীন অবৈধ ব্যবহারে ২২টি সংযোগে ১০৬টি চুলা বিচ্ছিন্ন করা হয়। এসময়ে ৫৮ লাখ ৫৫ হাজার ৬৯৩ টাকা স্পট বকেয়া আদায় করা হয়।

অভিযানে ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক (ইএস) চলতি দায়িত্বে থাকা প্রকৌশলী কিরণ শংকর পাল, উপ-ব্যবস্থাপক (বিক্রয়) আবিদ হাসান, উপ-ব্যবস্থাপক (ইএস) মিলন হোসেন, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী শোয়েব বিন সালাম, জাকির হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী মো. ছালেহ আহমদ, শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা অংশ নেন।

সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, অভিযানের সময় খেলাপী গ্রাহকের বকেয়া স্পট ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করা হয়েছে।

উপ-ব্যবস্থাপক (বিক্রয়) আবিদ হাসান বাংলাদেশের খবরকে বলেন, খেলাপী ও অবৈধ গ্রাহকের বিরুদ্ধে বাখরাবাদ কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক (ইএস) কিরণ শংকর পাল আরও জানান, অনিয়ম রোধে বাখরাবাদ সর্বদা সোচ্চার রয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন