Logo

সারাদেশ

ঝিনাইদহে জনি হত্যা মামলায় আসামি অপুর যাবজ্জীবন কারাদণ্ড

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ঝিনাইদহে জনি হত্যা মামলায় আসামি অপুর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহে আলোচিত জনি হত্যা মামলায় আসামি সজীব আহমেদ অপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজেল হোসেনের ছেলে সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও এক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল কিনতে যায়। কিন্তু নিহত জনি দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আসামী অপু জনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

পরবর্তীতে থানায় বাদী হয়ে নিহত জনির বড় ভাই সাব্বির আহমেদ অপু এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম চলার পর আজ আদালত রায় ঘোষণা করেছে।

বুরহান উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন