স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের একবেলা আহার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯
ছবি : বাংলাদেশের খবর
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সামাজিক সংগঠন ‘স্বেচ্ছাসেবী উদ্যোগ’ দুইটি এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থীর জন্য একবেলা আহারের আয়োজন করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের মোকসুদের রহমান সড়কের দারুচ্ছুন্নাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান, সদস্য আসাদুজ্জামান দারা এবং স্বেচ্ছাসেবী সংগঠক জাহাঙ্গীর আলম লিটন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ কাওসার।
এর আগে ফেনী সদরের সুইমিং পুল সড়কের আবুল মামা কমপ্লেক্স এতিমখানার শিক্ষার্থীদের জন্যও একবেলা আহারের আয়োজন করে সংগঠনটি। সেখানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী উদ্যোগের সভাপতি ফয়জুল হক বাপ্পী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি এবং মাদ্রাসার পরিচালক-শিক্ষক হাফেজ আবুল হাসান শাহীন ও হাফেজ মুহাম্মদ সুলাইমান।
সংগঠনের নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল তাদের উদ্যোগের মূল উদ্দেশ্য।
এমরান পাটোয়ারী/এআরএস

