নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১জন গুলিবিদ্ধ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৪
ছবি : সংগৃহীত
নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে পাঁচদোনা মোড় থেকে ডাঙ্গা রোডের বাবুর বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
আহতরা হলেন- পাঁচদোনার শাহীন মিয়ার ছেলে গুলিবিদ্ধ মো. রনি (৩২)। একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. লাল মিয়া মেম্বার ও সাবেক যুবদল নেতা মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়।
এসময় সংঘর্ষকারীরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপ যান চলাচল স্বাভাবিক হয়।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।
সুমন রায়/এসবি

